বিশ্ব
  • আমেরিকার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে যেসব শর্ত দিল রাশিয়া

    আমেরিকার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে যেসব শর্ত দিল রাশিয়া

    মার্চ ২২, ২০২২ ১৪:৪৫

    আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য শর্ত ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে হলে আমেরিকাকে মস্কো বিরোধী হুমকি ও ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।

  • আফগানিস্তানে নওরোজের ছুটি বাতিল করল তালেবান সরকার

    আফগানিস্তানে নওরোজের ছুটি বাতিল করল তালেবান সরকার

    মার্চ ২২, ২০২২ ০৫:৫৯

    আফগানিস্তানের তালেবান সরকার দেশটির ঐতিহ্যবাহী নওরোজ বা ফার্সি নববর্ষের ছুটি বাতিল করেছে। তালবান কর্মকর্তাদের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফার্সি নতুন বছরের প্রথম সপ্তাহের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যাওয়ার এবং সব শিক্ষার্থীকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

  • কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে: আমেরিকা

    কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে: আমেরিকা

    মার্চ ২২, ২০২২ ০৫:১৩

    কৃষ্ণসাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে খবর দিয়েছে আমেরিকা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ২৬তম দিনে কৃষ্ণসাগরে উত্তেজনাকর পরিস্থিতির খবর দিল ওয়াশিংটন।

  • ‘দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমেরিকা’

    ‘দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমেরিকা’

    মার্চ ২২, ২০২২ ০৩:৫২

    মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে গেছে।

  • মারিউপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি

    মারিউপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি

    মার্চ ২২, ২০২২ ০৩:৪৩

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরে মানবিক বিপর্যয় আসন্ন বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, শহরকে বাঁচাতে হলে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে কিয়েভ সরকার মারিউপোলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

  • ইউক্রেনে জীবাণু অস্ত্রের পরীক্ষাগারের প্রমাণপঞ্জি নাকচ করলো আমেরিকা

    ইউক্রেনে জীবাণু অস্ত্রের পরীক্ষাগারের প্রমাণপঞ্জি নাকচ করলো আমেরিকা

    মার্চ ২১, ২০২২ ১৫:৩৫

    ইউক্রেনের বায়োলজিক্যাল ল্যাবগুলোতে মার্কিন সহায়তার আরও তথ্যপঞ্জি প্রদর্শন করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন: ইউক্রেনে আমেরিকার বায়োলজিক্যাল ল্যাবগুলো সেদেশের জনগণের স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভয়াবহ হুমকি।

  • রাশিয়ার উপর তেলসহ আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ!

    রাশিয়ার উপর তেলসহ আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ!

    মার্চ ২১, ২০২২ ১৪:২৪

    ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞাসহ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। 

  • ইসরাইলের কাছে 'আয়রন ডোম' প্রতিরক্ষাব্যবস্থা চাইলেন জেলেনস্কি

    ইসরাইলের কাছে 'আয়রন ডোম' প্রতিরক্ষাব্যবস্থা চাইলেন জেলেনস্কি

    মার্চ ২১, ২০২২ ১২:৫৬

    ইউক্রেনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠাতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (রোববার) ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে এ অনুরোধ জানান।

  • রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতা গণহত্যার শামিল: আমেরিকা

    রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতা গণহত্যার শামিল: আমেরিকা

    মার্চ ২১, ২০২২ ০৯:০৯

    মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যে দমন-নিপীড়ন চলেছে অবশেষে সেটাকে গণহত্যার স্বীকৃতি দিতে যাচ্ছে আমেরিকা। দেশটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বাইডেন প্রশাসনের এ সিদ্ধান্তের কথা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। তবে এ সিদ্ধান্তের বিষয়ে যেহেতু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তাই নিজের নাম প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তা।