-
ইউক্রেনের খেরসন শহর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
মার্চ ০২, ২০২২ ১৪:০১বিশেষ সামরিক আগ্রাসনের সপ্তম দিনে ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহরে খেরসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রুশ বাহিনী।
-
ইউক্রেন সীমান্তে শরণার্থীদের সঙ্গে বৈষম্যের কথা স্বীকার করল জাতিসংঘ
মার্চ ০২, ২০২২ ১৩:৫৬জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন স্বীকার করেছে যে, ইউক্রেন সীমান্ত থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাবার ক্ষেত্রে শরণার্থীদের মধ্যে বৈষম্য করা হয়েছে।
-
রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ হলো আমেরিকার আকাশ
মার্চ ০২, ২০২২ ১২:১৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার ওপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিলো মার্কিন সরকার।
-
কিয়েভের বাসিন্দাদেরকে টার্গেট এলাকা থেকে সরে যেতে বলল রাশিয়া
মার্চ ০২, ২০২২ ০৬:২৫ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
ইইউ’র সদস্যপদ লাভের পক্ষে ভোট দিল ইউরোপীয় পার্লামেন্ট
মার্চ ০২, ২০২২ ০৬:২০ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্যপদ লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছিল তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার রাতে ওই পার্লামেন্টে অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে ৬৩৪ ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ১৩ জন এবং ২৬ সদস্য ভোটদানে বিরত থাকেন।
-
‘ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্রের উপস্থিতি গ্রহণযোগ্য নয়”
মার্চ ০২, ২০২২ ০৫:৫১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা যে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনকে এই ধরনের মারণাস্ত্র হাতে পাওয়া থেকে বিরত রাখার জন্য রাশিয়া সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাবে।
-
আমেরিকা থেকে ১২ রুশ কূটনীতিক বহিষ্কারের জবাব দেবে মস্কো
মার্চ ০২, ২০২২ ০৫:৩৬মার্কিন সরকার জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে মস্কো তার জবাব দেবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
-
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক বুধবার, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুক্রবার
মার্চ ০১, ২০২২ ২১:০৯ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। ইউক্রেনীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) রুশ বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
-
কিয়েভের টেলিভিশন টাওয়ারে রকেট হামলা, নিহত ৫
মার্চ ০১, ২০২২ ২০:৫৭কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ার রকেট হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে। হামলার পর কিয়েভের টেলিভিশন টাওয়ারটির কাছে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ৩৮০ মিটার উচ্চতার টাওয়ারটি এখনও দাঁড়িয়ে আছে।
-
লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান’ চলবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ০১, ২০২২ ১৪:৩৯রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুতনিক নিউজ এ খবর দিয়েছে।