-
রাশিয়ার দাবি পূরণ করতে পারে না ন্যাটো
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৩:৫৭মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া যে সমস্ত দাবি জানিয়েছে ন্যাটো জোট তা পূরণ করতে পারে না। তিনি বলেন, মস্কো ন্যাটোর এ অবস্থান জানার পরেও তা নিয়ে চাপ সৃষ্টি করছে।
-
কোনরকমের দেরি না করে সেনা প্রত্যাহার করুন
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১২:৫৫মালি সরকার তার দেশ থেকে কোনরকমের বিলম্ব ছাড়াই সেনা প্রত্যাহার করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে।
-
ইউক্রেনে প্রয়োজনে আরো সেনা পাঠাবে আমেরিকা: জেন সাকি
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ০৫:২৪রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এই তথ্য জানিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি।
-
'পুতিন ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছেন'
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ০৪:৪২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
-
ইউক্রেন সীমান্তে উত্তেজনা বাড়ছে; রুশপন্থীদের ওপর হামলার অভিযোগ
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৭:৪৬ইউক্রেন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইচ্ছুক স্বঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক অভিযোগ করেছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় গোলা ও মর্টার নিক্ষেপ করেছে ইউক্রেনের সরকারি বাহিনী।
-
রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই: আবার দাবি আমেরিকার
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৬:৫৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আবারো দাবি করেছেন, রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তব্যে ব্লিঙ্কেন এ দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হামলা চালাবে বলেই ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া।
-
আফগানিস্তানে পুঁজি বিনিয়োগের আহ্বান জানালেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৬:৩১আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশটিতে পুঁজি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ও আমেরিকায় অন্তত ৭০০ কোটি ডলার অর্থ আটকে পড়ার কারণে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।
-
ভিয়েনায় চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে: রাশিয়া
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৬:২২ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনা থেকে একটি চূড়ান্ত চুক্তি বের করে আনতে হলে আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরির বক্তব্য সমর্থন করে এ মন্তব্য করেছেন।
-
জার্মানিতে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠালো আমেরিকা
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৫:৫০ইউক্রেন ইস্যুতে পূর্ব ইউরোপে প্রচণ্ড সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে আমেরিকা। পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিল।
-
রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতার অনুমোদন দিলেন মাদুরো
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৫:২২রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতার অনুমোদন দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দু দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি এই অনুমাদন দেন।