বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের বৈঠক
https://parstoday.ir/bn/news/bangladesh-i107074-বিএনপি_নেতাদের_সঙ্গে_তুরস্কের_রাষ্ট্রদূত_মুস্তফা_ওসমান_তুরানের_বৈঠক
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বক্তব্য নিয়ে বির্তকের মধ্যে আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০২২ ১২:৫৩ Asia/Dhaka
  • তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান
    তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বক্তব্য নিয়ে বির্তকের মধ্যে আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূলত দু দেশের মধ্যকার  সম্পর্ক কীভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া সেটাসহ বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশের অবস্থা সম্পর্কে এখন সবাই জানে, এগুলো আর বলতে হয় না।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে গণমাধ্যমকে খসরু জানান, “”বর্তমানে প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী ভাবছে তা জানতে চেয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, বিএনপির অবস্থান স্বাভাবিকভাবে সবাই জানতে চাইবেন। বিএনপির অবস্থান আমরা পাবলিকলি যা বলছি তাই তুলে ধরেছি। এখানে লুকোচুরির কিছু নেই।

ডিপ্লোম্যাটিক রিলেশানশিপ জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। বাংলাদেশের সঙ্গে এবং বিএনপির সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক পুরাতন। দুদেশের মধ্যে বাণিজ্যিক বিষয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ হয়েছে। প্রথমেই তুরস্কের ফার্স্ট লেডি মন্ত্রীদের নিয়ে এসেছিলেন। বিশ্বের সামনে তাদের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু বড়ভাবে তুলে ধরা হয়েছিল। যেগুলো সব সময়ই আলোচনায় উঠে আসেবাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন বলে জানান এই বিএনপি নেতা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন,  ‘বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয় হয়েছে। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, উপ-রাষ্ট্রদূত কেমাল বুরাক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।