'বিএনপি আমলে দেশ মন্দার কবলে পড়লেও আওয়ামী লীগ উত্তরণ করেছে'
কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
-
শেখ হাসিনা (ফাইল ফটো)
অন্যান্য দেশের সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল ৫টি দেশের একটি বাংলাদেশ। আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট ফোরাম-২০২৩ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে, বাংলাদেশের অবস্থান প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। আগামীতে তা আরও বাড়বে। সেজন্য বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে, বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নিতে আগ্রহী দেশ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশ দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের পরবর্তী বছরগুলোতে, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিল। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা এবং পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি, দ্রুত বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। এসময় দেশিয় বিনিয়োগে অবদান রাখায়, দু'টি প্রতিষ্ঠানকে কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।#
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৩