নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি'র সংলাপ ইতিবাচক: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i47535-নির্বাচন_কমিশনের_সঙ্গে_বিএনপি'র_সংলাপ_ইতিবাচক_কাদের
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপি'র অংশগ্রহণকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৭ ১৭:১৫ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপি'র অংশগ্রহণকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 আজ (রোববার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা চূড়ান্ত হয়েছে।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

তবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বললেও শেষ পর্যন্ত অন্তরায় তৈরি করে কিনা সেটিই দেখার বিষয়। আজ রবিবার সকালে রাজধানিতে এক আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, জাতি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর এসময় বিএনপি চক্রান্ত করে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দিতে তৎপর। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের মাধ্যমে একটি অবস্থার সৃষ্টি করতে চেয়েছিল বিএনপি।

এর আগে শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীতে যে নির্বাচন হবে, তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় আলোচনা করে তার একটা পথ বের করব। আমরা চাই, মানুষ মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রয়োগ করুক। যার যার প্রতিনিধি সে বেছে নেবে। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ দেশের ও গণতন্ত্রের জন্য কাজ করে যাব।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/সিরাজুল ইসলাম/১৫