গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন; 'জাতিসংঘ খেলাঘর'
https://parstoday.ir/bn/news/bangladesh-i57438-গাজায়_গণহত্যার_প্রতিবাদে_ঢাকা_বিশ্ববিদ্যালয়ে_মানববন্ধন_'জাতিসংঘ_খেলাঘর'
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষাথীরা গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৮ ১৩:৫৩ Asia/Dhaka
  • গাজায় শহীদ শিশু
    গাজায় শহীদ শিশু

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষাথীরা গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, ইসরাইল অন্যায় ও অবৈধভাবে ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানদের ওপর আক্রমণ করছে। বিগত কয়েক বছরে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে। শিশুদেরও তারা রেহাই দিচ্ছে না। এ অবস্থায় মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। বাংলাদেশের পক্ষ থেকেও তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে আহ্বান জানান শিক্ষার্থীরা।

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাশেদ বলেন, ‘জাতিসংঘ একটি খেলাঘরে পরিণত হয়েছে। তারা ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরাইলিদের কিছুই বলছে না। আন্তর্জাতিক একটি সংস্থা হয়ে তাদের কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ। তারা ক্ষমতাধর দেশগুলোর দালালি করছে। বাংলাদেশকে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানাই।’ 

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আল-মামুন বলেন, ‘মুসলমানরা আজ পৃথিবীতে একমাত্র নিষ্পেষিত জাতি। কিন্তু মুসলিম বিশ্বের নেতারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না। আমরা সমগ্র বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানাই।’

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ফিলিস্তিনের এই সংকট সাম্প্রতিক নয়। দীর্ঘদিন ধরে তাদের এই সংকট চলছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয় গ্রুপ মূকাভিনয়ের মাধ্যমে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানায়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭