শেখ হাসিনার সঙ্গে বি. চৌধুরী ও এরশাদের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/bangladesh-i65983-শেখ_হাসিনার_সঙ্গে_বি._চৌধুরী_ও_এরশাদের_সাক্ষাৎ
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২০, ২০১৮ ২২:০৯ Asia/Dhaka
  • শেখ হাসিনার সঙ্গে বি. চৌধুরী ও এরশাদের সাক্ষাৎ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে ঢোকেন। তিনি সোয়া এক ঘণ্টার মতো ছিলেন সেখানে। বি. চৌধুরীর সঙ্গে ছেলে মাহি বি চৌধুরী ও বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন। তবে আওয়ামী লীগের সভানেত্রীর সঙ্গে বৈঠকে বি চৌধুরী একাই ছিলেন বলে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি জানিয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনের আগে জোটের নানা মেরুকরণের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিকল্প ধারা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন রওশন এরশাদ, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এই আলোচনা সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, জোটের আসন ভাগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পাটির শীর্ষ নেতারা সাক্ষাৎ করলেন বলে অনেকেই ধারনা করছেন।#

পার্সটুডে/এআর/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন