নীলনকশা বাস্তবায়নে কাজ করছে সিইসি-রিজভী: নানক বললেন, ষড়যন্ত্রে লিপ্ত তারেক
https://parstoday.ir/bn/news/bangladesh-i66423-নীলনকশা_বাস্তবায়নে_কাজ_করছে_সিইসি_রিজভী_নানক_বললেন_ষড়যন্ত্রে_লিপ্ত_তারেক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি সরকারের নীলনকশা বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের সকল সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৮ ১২:০৭ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি সরকারের নীলনকশা বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের সকল সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে।

আজ (শনিবার) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে রিজভী বলেন, সিইসি নুরুল হুদার কথাই প্রমাণ করে তফসিল ঘোষণার পরে এখন যে গুম-খুন,গ্রেফতার-মামলা হচ্ছে সবই তার নির্দেশে হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠছে। সারাদেশে গ্রেফতার ও মিথ্যা মামলার হিরিকে নেতাকর্মীদের জীবন বিপর্যস্ত।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীনদের স্বার্থে একতরফা নির্বাচনের জন্য পোশাকধারী সাদা পুলিশও দিন দিন ভয়ংকর হয়ে উঠছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বেগম জিয়াকে ছাড়া নির্বাচন হলে তা হবে একটি প্রহসন, আইন নিজস্ব গতিতে চললে তাকে বেগম জিয়া নির্বাচন করতে পারবেন।

রিজভী বলেন, মতবিনিময়ের নামে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কৌশল নিয়েছে এইচ টি ইমাম। তিনি যতবার কমিশনে গিয়েছে ততবারই সেখানে দ্বায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র বিনাশি সরকার দমন নীতি অবলম্বন করে সুষ্ঠু নির্বাচনের পথ বন্ধ করে দিয়েছে। পুলিশ ও জনপ্রশাসনেরর অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর কবির নানক

ওদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক তখনি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সন্ত্রাসী ও অরাজকতার সৃষ্টি সুগভীর ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন। এ জন্য আমরা সর্তকতার সঙ্গে নির্বাচনী কার্যাক্রম পরিচালনা করবো বলে তিনি মন্তব্য করেন ।

আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ  জাহাঙ্গীর কবির নানক আরো মন্তব্য করেছেন, সম্মেলেন,আইন নিজস্ব গতিতে চলছে বলেই বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপের কাছে নতি শিকার করছে না।

তিনি বলেন, বিএনপি’র কাছে দেশের মানুষের কিছু পাওয়ার নাই। লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে। নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের খোলা চিঠি দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৮