কুমিল্লায় আদালতের খাস কামরায় বিচারকের সামনে আসামি খুন
https://parstoday.ir/bn/news/bangladesh-i71962-কুমিল্লায়_আদালতের_খাস_কামরায়_বিচারকের_সামনে_আসামি_খুন
কুমিল্লায় আদালতের খাস কামরায় বিচারকের সামনেই এক আসামির ধারালো ছুরির আঘাতে খুন হয়েছেন একই মামলার আরেক আসামি। আজ (সোমবার)  দুপুর ১২ টার দিকে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ১৪:৫৮ Asia/Dhaka
  • কুমিল্লায় আদালতের খাস কামরায় বিচারকের সামনে আসামি খুন

কুমিল্লায় আদালতের খাস কামরায় বিচারকের সামনেই এক আসামির ধারালো ছুরির আঘাতে খুন হয়েছেন একই মামলার আরেক আসামি। আজ (সোমবার)  দুপুর ১২ টার দিকে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৬ আগস্টের এক হত্যা মামলার আসামি হাসান ও ফারুক হাজিরা কুমিল্লার এই আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় ফারুক ও হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ছুরি নিয়ে ধাওয়া করেন ফারুককে। ফারুক আত্মরক্ষার্থে আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন। সেখানে বেলা ১১টা ২০ মিনিটে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তখন আদালতের লোকজন হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, আসামি হাসানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, আসামিরা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা দুজনই একটি হত্যা মামলার আসামি। তাদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। হাসান একই উপজেলার শহীদুল্লাহর ছেলে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫