-
ভারত-বাংলাদেশ সীমান্তে আর কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১৩:৪৬ভারত-বাংলাদেশ সীমান্তে আর কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না বলে ভারত সরকার কথা দিয়েছে- এমটাই আজ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারত সরকার তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা প্রকাশ করেছেন সরকারের এ গুরুত্বপুর্ন মন্ত্রী।
-
বাংলাদেশে সড়কে নৈরাজ্য, হয়রানি এবং ঝুঁকি: সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১৩:২৭বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, সড়ক মহাসড়কে প্রতিমাসে ৩০০ কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে৷ নতুন সড়ক পরিবহন আইন হয়েছে কিন্তু তা কার্যকর হতে দেখছি না। এ আইনে লাইসেন্স পারমিটের জন্য দুই হাজার টাকার বদলে ১০ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে৷ শুধুমাত্র সরকার চায় না বলেই সড়কে নৈরাজ্য থেকেই যাচ্ছে।
-
খালেদা জিয়ার মুক্তি বাড়ছে আরও ছ’ মাস
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৪:১৬বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে।
-
স্বাস্থ্য বিধি মেনে আনন্দ-কোলাহলের মধ্যে আজ খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৩:২৯করোনা সংক্রমনের কারণে টানা দেড় বছর বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর থেকে আবার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র শিক্ষকদের বিপুল উৎসাহ ও আনন্দ কোলাহলের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে প্রথম দিনের কর্মসুচী শুরু হয়েছে।
-
আটকে আছে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ চালুর উদ্যোগ, পাঁচ বছরেও মেলেনি দুধ ভাই-বোন প্রশ্নে ব্যাখ্যা
সেপ্টেম্বর ১১, ২০২১ ১২:৫৭বাংলাদেশে প্রথমবারের মতো এতিম-বিপন্ন শিশুদের জন্য ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ চালুর উদ্যোগ থমকে আছে গত পাঁচ বছর ধরে।
-
করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেয়া হবে
সেপ্টেম্বর ১১, ২০২১ ১২:২৬শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
-
বিএনপি ‘জাতীয় হতাশাবাদী দলে’ রূপ নিয়েছে- কাদের, জিয়া ছিলেন 'পাকিস্তানের এজেন্ট ও গুপ্তঘাতক'- মুরাদ
সেপ্টেম্বর ১০, ২০২১ ১৩:১৪আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে কখনো ‘বাংলাদেশ নালিশ পার্টি’ আবার কখনো ‘ষড়যন্ত্রবাদী দল’ হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন ‘জাতীয় হতাশাবাদী দলে’ রূপ নিয়েছে।
-
বাংলাদেশেও করোনাকালে বেড়েছে আত্মহত্যার সংখ্যা, মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেবার তাগিদ বিশেষজ্ঞদের
সেপ্টেম্বর ১০, ২০২১ ১২:৪৫আজ ১০ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য, ‘Creating Hope Through Action- যার বাংলা করা হয়েছে ‘কাজের মাঝে জাগাই আশা।’
-
সংক্রমণের হার শতকরা পাঁচে না নামা সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে: বিশ্লেষক প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৫:৪৩করোনা মহামারির কারণে বাংলাদেশের শিক্ষা প্ররতিষ্ঠানগুলি টানা সতের মাস বন্ধ থাকার পর আগামী রোববার ( ১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হচ্ছে।
-
শুধু সরকারি লোক দিয়ে সবকিছু করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৩:৫৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের সময় সরকারের প্রতিটি প্রতিষ্ঠানই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। তবে, কখনো সরকারের একার পক্ষে এই ধরনের পরিস্থিতি সামাল দেয়া সম্ভব ছিল না। বাস্তবতা হচ্ছে এককভাবে শুধু সরকারি লোক দিয়ে সবকিছু করা সম্ভব হয়না।