ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের যেকোনো চেষ্টার কঠোর জবাব দেয়া হবে: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i160264-ইরানের_বিরুদ্ধে_চাপ_প্রয়োগের_যেকোনো_চেষ্টার_কঠোর_জবাব_দেয়া_হবে_গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: কয়েকটি দেশ ইরানকে হুমকি বলে যে যৌথ বিবৃতি দিয়েছে হলো এমন সব রাজনৈতিক অভিযোগ যা ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।
(last modified 2026-06-12T13:49:11+00:00 )
জুন ১২, ২০২৬ ১৯:৩৯ Asia/Dhaka
  • ইরানের ‌উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি
    ইরানের ‌উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: কয়েকটি দেশ ইরানকে হুমকি বলে যে যৌথ বিবৃতি দিয়েছে হলো এমন সব রাজনৈতিক অভিযোগ যা ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের ‌উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই সরকারগুলোর ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, সামরিক আগ্রাসন সমর্থন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া এবং ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার সুস্পষ্ট নজির রয়েছে, তাই তাদের ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করার কোনো নৈতিক ও আইনি অধিকার নেই।

গারিবাবাদি জোর দিয়ে বলেন: বৈধ প্রমাণ ছাড়া ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর ভিত্তিহীন অভিযোগ চাপিয়ে দেওয়াটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তাদের আগ্রাসন, দখলদারিত্ব, সন্ত্রাস এবং আইন লঙ্ঘন থেকে জনমতকে অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি রাজনৈতিক কৌশল, যেগুলোতে এই একই সরকারগুলোর প্রত্যক্ষ বা সহায়ক ভূমিকা ছিল এবং এখনও আছে।

তিনি স্পষ্ট বলেছেন: ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে কোনো ব্যক্তিকে গুপ্তহত্যা, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন বা আক্রমণ করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে এবং একই সাথে, এই সমন্বিত বিবৃতিগুলোকে রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার মনে করে।

গারিবাবাদি আরও বলেন: ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা কোনো চুক্তির বিষয় নয়। তাই যেকোনো ভিত্তিহীন অভিযোগ এবং ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের চেষ্টার বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে আইনি, রাজনৈতিক জবাব দেওয়া হবে, পাশাপাশি এর পাল্টা ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।