-
বরিশালে ইউএনও-ওসি’র বিরুদ্ধে মামলা, সরকার ও বিরোধী দলের প্রতিক্রিয়া
আগস্ট ২২, ২০২১ ১৩:৪৬বরিশালে ইউএনওর সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) শাহজালাল মল্লিকের নামে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে।
-
'খালেদা জিয়ার ভুয়া জন্মদিন রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির'
আগস্ট ২২, ২০২১ ১২:৫৫'হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি'- উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি।
-
জনগণকে সাথে নিয়ে একটি গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই: মির্জা ফখরুল
আগস্ট ২২, ২০২১ ১১:১৬গণঅভ্যুত্থানের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৪ বছর যাবৎ সংগ্রাম করছি, লড়াই করছি। এবার জনগণকে সাথে নিয়ে একটি গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় অর্জন করতে চাই। রুহুল আমিন গাজী আজকে সেই সংগ্রামটাই করছেন, সেই লড়াইটাই করছেন।
-
পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি
আগস্ট ২১, ২০২১ ১৪:৫৩একাত্তরের গণহত্যা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে পাকিস্তানের আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) জড়িত থাকার কথিত অপরাধে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় আন্তর্জাতিক অপরাধ আদালতে পাকিস্তানের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
-
২১ আগস্ট গ্রেনেড হামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চার্জশিট: আসামি পক্ষের আইনজীবী
আগস্ট ২১, ২০২১ ১৪:৩৯২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে আবারো দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
আশুরা উপলক্ষে দুস্থদের মাঝে আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর খাবার বিতরণ
আগস্ট ২১, ২০২১ ১৩:০৩পবিত্র আশুরা বা ১০ই মুহররম ইমাম হুসাইন (আ.)'র পবিত্র শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে দুস্থ মানুষের মাঝে তৈরি খাবার বিতরণ করেছে খুলনাস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী। দুস্থদের মাঝে খাবার বিতরণের সার্বিক পরিচালনায় ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।#
-
বিএনপি-জামায়াত সরকারের মদদে গ্রেনেড হামলা করা হয় : হাসিনা
আগস্ট ২১, ২০২১ ১২:৫৪২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে আবারো দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
আগস্ট ২১, ২০২১ ০৭:৪০২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয়ভাবে নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
-
বাংলাদেশে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল, শনাক্ত সাড়ে ১৪ লাখের উপরে
আগস্ট ২০, ২০২১ ১৩:৪৩বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে দেশে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
-
তিস্তা অববাহিকায় আরেক দফা প্লাবন, পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল বন্ধ
আগস্ট ২০, ২০২১ ১১:২৮গত কয়েকদিনের ভারী ও মাঝারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের চাপ সামলাতে ভারত তিস্তার উজানে গজলডোবা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেয়ায় প্রচণ্ড গতিতে পানি নেমে আসছে বাংলাদেশের দিকে আসছে।