-
বাংলাদেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪১, সুস্থ ৪৭৮২
এপ্রিল ২৯, ২০২১ ১৩:৫১বাংলাদেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। এছাড়া, করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। গতকাল করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৯৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
-
বাংলাদেশে চীনা ভ্যাকসিন অনুমোদন, ভারতে জরুরি ওষুধ পাঠাতে চায় ঢাকা
এপ্রিল ২৯, ২০২১ ১১:৪৪বাংলাদেশের ঔষধ প্রশাসন চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আজ (বৃহস্পতিবার) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ খবর জানিয়ে বলেন, এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
-
মুনিয়ার বোনের মামলা: বসুন্ধরা এমডি আনভীরের আগাম জামিন শুনানি হচ্ছে না
এপ্রিল ২৯, ২০২১ ০৮:১৮ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের আগাম জামিন চেয়ে করা কোনো আবেদনের ওপর শুনানি করবে না বলে জানিয়েছে আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ কথা জানিয়েছেন।
-
পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেল ট্যাংকারে আগুন, ২ জনের লাশ উদ্ধার
এপ্রিল ২৯, ২০২১ ০৭:৫৯চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে রাষ্ট্রায়ত্ত্ব যমুনা অয়েল কোম্পানির তেলবাহী একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মুত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও তিনজন।
-
খালেদা জিয়া নন-করোনা ইউনিটে চিকিৎসাধীন, কোনো উপসর্গ নেই : ডা. জাহিদ
এপ্রিল ২৮, ২০২১ ১৯:২৫বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার হার্টে কোনো সমস্যা নেই। করোনার কোনো উপসর্গও নেই। উনি এখন নন করোনা রোগী হিসেবেই চিকিৎসাধীন। কারণ আন্তর্জাতিক নিয়মেও দুই সপ্তাহ পর যদি রোগীর কোনো উপসর্গ না থাকে তাহলে তার আর করোনা টেস্টেরও প্রয়োজন নেই।
-
মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় আগাম জামিন আবেদন আনভীরের
এপ্রিল ২৮, ২০২১ ১৯:১৭ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।
-
বাঁশখালীতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আরও ৫ রিট
এপ্রিল ২৮, ২০২১ ১৪:৩৮বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত এবং শতাধিক আহত হবার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছে আরো পাঁচ সংগঠন। সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।
-
'আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতের রাজনৈতিক অভিলাষ নস্যাৎ করেছে'
এপ্রিল ২৮, ২০২১ ১৩:১৮বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন হয়েও রাজনৈতিক অভিলাষ থেকে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। হেফাজতের নেতাদের রাজনৈতিক অভিলাষ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেটা নস্যাৎ করে দিয়েছে।
-
বাংলাদেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু, লকডাউনের মেয়াদ বাড়ল
এপ্রিল ২৮, ২০২১ ১২:৫৬বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯৫৫ জন আক্রান্ত হয়েছে।
-
বাংলাদেশে ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, রাত ৮টায় দোকান বন্ধ
এপ্রিল ২৮, ২০২১ ০৮:৩৩বাংলাদেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার ঘোষিত ১৩ দফা বিধিনিষেধ বা লকডাউন ৫ মে (বুধবার) মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (বুধবার) এ প্রজ্ঞাপন জারি করা হয়।