-
বাংলাদেশ ও ভারতের একাধিক রাজ্যে শক্তিশালী ভূমিকম্প: কিছু ভবন ক্ষতিগ্রস্ত
এপ্রিল ২৮, ২০২১ ০৭:২২বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
-
চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে করোনার টিকা পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ২৭, ২০২১ ১২:৫৩চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে সময়মতো করোনার টিকা পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আক্ষেপ করেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
-
বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৩১, সুস্থ ৫২৩৪
এপ্রিল ২৭, ২০২১ ১২:১৫বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৩১ জন আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে মোট সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
-
বাংলাদেশে অনুমোদন পেল রুশ ভ্যাকসিন: মে মাসে আসবে ৪০ লাখ ডোজ
এপ্রিল ২৭, ২০২১ ১০:১৬বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন প্রয়োগের জরুরি অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। আজ (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
-
রোগী আরও বাড়লে চিকিৎসা জুটবে না: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এপ্রিল ২৭, ২০২১ ১০:০৬বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায় না। রোগী বাড়লে হাসপাতালে জায়গা থাকবে না; মানুষ চিকিৎসা পাবে না। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। ভুল থেকে শিক্ষা না নিলে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে।
-
ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত: কাদের
এপ্রিল ২৭, ২০২১ ০৮:০১একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
বাংলাদেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু: টিকাদান কর্মসূচি বন্ধ
এপ্রিল ২৬, ২০২১ ১৩:৩৪বাংলাদেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০৬ জন। এর আগে গতকাল রোববার করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৯২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
-
একটি মাত্র উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী: ফখরুল
এপ্রিল ২৬, ২০২১ ১৩:০৮বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলছে, মাত্র একটি প্রতিষ্ঠানকে টিকা সংগ্রহের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। একটি মাত্র উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার সিদ্ধান্ত যে আত্মঘাতী হতে পারে, সে বিষয়ে বিএনপি বরাবরই সতর্ক করে এসেছে।
-
করোনা ভ্যাকসিন পেতে চীনের কাছে বাংলাদেশের ধর্না
এপ্রিল ২৬, ২০২১ ১২:০০ভারতে উৎপাদিত করোনা ভ্যাক্সিন কেনার জন্য চুক্তি করে অগ্রিম মূল্য পরিশোধ করেও সময়মত সরবরাহ না পেয়ে সঙ্কটে পড়েছে বাংলাদেশ। ইতোমধ্যে, দেশে ৫৭ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৯ লাখকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। এখন টিকার যে মজুত আছে, তা ১৫ দিনের মধ্যে ফুরিয়ে যেতে পারে। এর ফলে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করাই চালেঞ্জ হয়ে পড়েছে। এর পর বাকিদের জন্য নতুন ডোজ দেবার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।
-
বিলুপ্তির কয়েক ঘণ্টার মধ্যে হেফাজতের আহ্বায়ক কমিটি, জুনায়েদ বাবুনগরী আমির
এপ্রিল ২৬, ২০২১ ০৬:৪৯হেফাজতে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলামের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে ‘আমির’ করে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা মুহিববুল্লাহ বাবুনগরী আর মহাসচিব নিযুক্ত হয়েছেন নুরুল ইসলাম। অন্য দুজন হলেন, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।