-
‘রেডিও তেহরান সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় বদ্ধপরিকর’
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৯:৩৩আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
-
নতুন জঙ্গি সংগঠনের সন্ধান, ৩ শীর্ষ সদস্য গ্রেফতার; 'ছিল নাশকতার পরিকল্পনা'
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৪:২১বাংলাদেশে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে এন্টি টেররিজম ইউনিট। তাওহীদুল উলূহিয়্যাহ নামে, জঙ্গিরা পুরোনো উগ্রবাদী সংগঠনের আড়ালে থেকে নতুন নাম নিয়ে সংগঠিত হচ্ছিল।
-
সরকার পতন ছাড়া ঘরে না ফেরার ঘোষণা ফখরুলের; বাকস্বাধীনতা আছে বলেই কথা বলছে বিরোধীরা- হানিফ
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৪:১৮একদফা দাবিতে রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপি। আজ শনিবার সকালে কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।
-
বাংলাদেশের বেতার শ্রোতা ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত হলো ‘এআরএলসিবি’
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:২৭বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল (শুক্রবার) এক আনন্দঘন পরিবেশে ‘এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’ (এআরএলসিবি) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বিদ্যমান শ্রোতা ক্লাব ও শ্রোতাদেরকে একত্রিত করে একটি প্লাটফর্মের অধীনে নিয়ে আসা, দেশীয় এবং আন্তর্জাতিক বেতারের প্রচারণার মাধ্যমে শ্রোতা বৃদ্ধি এবং সামাজিক নানা কার্যক্রমে অংশগ্রহণ- এই এসোসিয়েশনের মূল লক্ষ্য বলে সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
-
নির্বাচন থেকে দূরে রাখতেই মামলা দেয়া হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে: মির্জা ফখরুল
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৪:৪৭নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
ডিম আলু পেয়াঁজে সরকার বেঁধে দেয়া দাম মানছেন না ব্যবসায়ীরা, বাজারে ভোক্তা অধিকারের অভিযান
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৩:৩২বাংলাদেশে নিত্যপন্যের উর্দ্ধমূল্যের গতি ক্রমেই বৃদ্ধি পাওয়ায় সরকার কিছু প্রয়োজনীয় পন্যের দাম বেঁধে দিয়েছে। এরমধ্যে ডিম,আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। যেখানে প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা কেজি ঠিক করে দিয়েছে বাণিজ্যমন্ত্রণালয়। কিন্তু ঘোষনার একদিন পরেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। বাজারে এসে ক্ষুদ্ধ ক্রেতারা। আলু ও পেঁয়াজ আগের দামেই কিনতে হচ্ছে তাদের। ডিমও বিক্রি হচ্ছে প্রায় আগের দামেই ।
-
রবিশস্য আর ফলমূল আবাদে ঝুঁকছেন কৃষক, বদলে যাচ্ছে কৃষি
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৬:২০বাংলাদেশের কৃষি দিন দিন নানা পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে এগুচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচলিত আবাদ বদলে নতুন নতুন চাষাবাদে নামছেন কৃষকরা। সফলতাও মিলছে তাদের। যেমন ধানের জেলা হিসেবে পরিচিত জেলা দিনাজপুরে, শুরু হয়েছে আনারসের বাণিজ্যিক আবাদ।
-
আলু-ডিম-পেঁয়াজের দাম ঠিক করে দিল সরকার, বেশি নিলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৬:০৮বাংলাদেশে আলু, ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
-
প্রথমবারের মতো সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে: সিইসি
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১৫:৩০যার কারণে নির্বাচন বাতিল হবে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে কোনো ধরনের সংঘাত যেন না ঘটে, সেজন্য প্রশাসনের ওপর নির্বাচন কমিশন যথেষ্ট নজর রাখবে বলেও জানান তিনি।
-
কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১৫:২৩অন্যান্য দেশের সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল ৫টি দেশের একটি বাংলাদেশ। আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট ফোরাম-২০২৩ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।