সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ইরানের প্রেসিডেন্ট
-
পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান আগামীতে অনুষ্ঠেয় আলোচনার বিষয়ে সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর কৌশলগত বার্তার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেছেন, সর্বোচ্চ নেতার বার্তা ভবিষ্যতে অনুষ্ঠেয় আলোচনার প্রক্রিয়ায় জড়িত সবার দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে।
তিনি আরও বলেন,প্রেসিডেন্ট এবং সবোর্চ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমি সর্বোচ্চ নেতার উদ্বেগসমূহকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ মনে করি।
পেজেশকিয়ান বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের রেড লাইন হলো জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের মর্যাদা, সম্মান ও ক্ষমতার সুরক্ষা। আলোচক দলের সতর্কতার মাধ্যমেই একটি বড় বিজয় অর্জিত হবে।
তিনি সর্বোচ্চ নেতার সাম্প্রতিক বার্তাকে স্বাগত জানিয়ে এটিকে জাতীয় স্বার্থ রক্ষার রোডম্যাপ হিসেবে আখ্যায়িত করেন এবং তার নির্দেশনায় প্রতি সরকার ও জাতীয় নিরাপত্তা পরিষদের পূর্ণ আনুগত্যের ওপর জোর দেন।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।