-
বাংলাদেশে আবারো বন্যার শঙ্কা, ভাঙ্গনের আতংকে নদী পাড়ের মানুষ
আগস্ট ২৯, ২০২৩ ১৫:২১বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামে উজানের ঢলে সব কটি নদ-নদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি বেড়ে চার দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা-দুধকুমার নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
-
অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরানোর কাজ শুরু করেছে বিটিআরসি
আগস্ট ২৯, ২০২৩ ১৪:৫৪বাংলাদেশে হাইকোর্টের আদেশে অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ মঙ্গলবার বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।
-
ব্রিকস সদস্য পদ না পাওয়া ক্ষতি হয়নি বাংলাদেশের, ভূ-রাজনীতিতে জোটের অভিন্ন অবস্থান প্রমাণ করবে এর শক্তি
আগস্ট ২৮, ২০২৩ ১৪:৩৯আঞ্চলিক অর্থনৈতিক জোট -ব্রিকসের এর সদস্য পদ পাওয়ার সম্ভাবনা নিয়ে গেল কয়েক মাস বেশ আলোচনা ছিল বাংলাদেশের রাজনৈতিক নীতি নির্ধারনী মহলে।
-
তারেক রহমান ও তার কন্ঠকেও ভয় পায় সরকার, তাই বিভিন্ন নির্দেশনা: ড. আব্দুল মঈন খান
আগস্ট ২৮, ২০২৩ ১৪:৩২তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তার সমস্ত ভিডিও অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আদালতের মাধ্যমে। এটা স্বৈরাচারী আচরণের লক্ষ্যন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
-
ডেঙ্গু সচেতনতা বাড়লেও কমছে না আক্রান্তের সংখ্যা, জনমনে ভীতি বাড়ছে
আগস্ট ২৭, ২০২৩ ১৫:৩৯ডেঙ্গুর প্রাদুর্ভাব বাংলাদেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় এক লাখ ১২ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার প্রায় ২০ শতাংশই হল ১৫ বছরের কম বয়সী শিশু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৫০০ এরও অধিক মারা গেছে। জলবায়ু পরিবর্তন ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে তুলছে, যা বড়দের পাশাপাশি সরাসরি শিশুদের জীবনেও প্রভাব ফেলছে।
-
আওয়ামী লীগকে এক রাতে নিশ্চিহ্ন করবে না বিএনপি: রিজভী
আগস্ট ২৭, ২০২৩ ১৪:১৭বিএনপি একরাতে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। শনিবার ঢাকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এতদিনের অপরাধের ভয়ে তিনি এসব কথা বলছেন।
-
সাদা পাথরখ্যাত সিলেটের ভোলাগঞ্জে আনন্দ ভ্রমণ ও ডিএক্স আড্ডা
আগস্ট ২৬, ২০২৩ ১৫:৫৫আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে ও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহযোগিতায় সাদা পাথরখ্যাত সিলেটের ভোলাগঞ্জে রেডিও তেহরানের শ্রোতাদের আনন্দ ভ্রমণ ও ডিএক্স আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। এতে অতিথি হিসেবে যোগ দেন সিলেটের ডিএক্সার ও ব্যবসায়ী মোঃ চান মিয়া।
-
তিস্তায় আবারো বাড়ছে পানি, ডুবছে বাড়িঘর চরাঞ্চল, শঙ্কায় কৃষকরা
আগস্ট ২৬, ২০২৩ ১৫:৩৯ভারতে গজলডোবার গেট খুলে দেওয়ায় উজান থেকে বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে তিস্তার পানি। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের মতো নেমে আসা উজানের পানিতে এখন টইটম্বুর দেশের উত্তরাঞ্চলের নদ-নদীগুলো। বিশেষ করে তিস্তা, ঘাঘট,ধরলা,ব্রহ্মপুত্র ও করতোয়াসহ বিভিন্ন নদ-নদীতে বেড়েছে পানি। এতে রংপুর অঞ্চলের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ফলে চরাঞ্চলে চাষ করা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
-
বিএনপির রাজনীতি বিদেশিনির্ভর- তথ্যমন্ত্রী; গণতন্ত্র না থাকায় বিদেশি হস্তক্ষেপ বাড়ছে- মঈন
আগস্ট ২৬, ২০২৩ ১৫:২৯বিএনপি বার বার বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘গণহত্যা ও বিচার: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান' শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।
-
কূটনৈতিক ব্যর্থতায় ৬ বছরেও ফেরানো যায় নি রোহিঙ্গাদের
আগস্ট ২৫, ২০২৩ ১৬:০৫মিয়ানমারের রাখাইন ও আরকান রাজ্যে হত্যাযজ্ঞের শিকার হয়ে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ৬ বছর পূর্ণ হলো আজ। সংঘটিত ঘটনার সূত্রধরে প্রাণভয়ে পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়, অন্তত ১২ লাখ রোহিঙ্গা।