হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলে এক ইহুদিবাদী সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i137452-হিজবুল্লাহর_হামলায়_উত্তর_ইসরাইলে_এক_ইহুদিবাদী_সেনা_নিহত
ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয়। 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০৯, ২০২৪ ১১:২১ Asia/Dhaka
  • নিহত ইসরাইলি সেনা স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ
    নিহত ইসরাইলি সেনা স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ

ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয়। 

ইসরাইলি বর্বর বাহিনী জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ। ২০ বছর বয়সী এ সার্জেন্ট ইসরাইলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল। হিজবুল্লাহর এই হামলায় ইসরাইলের আরেক সেনা সামান্য আহত হয়। 

এদিকে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। ২৮ বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাভ লেভ হালেভি ইসরাইলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিট-এ কর্মরত ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।