‘ইরানি পাল্টা হামলা মোকাবেলার জন্য ইসরাইল কয়েকশ বিমান প্রস্তুত রেখেছিল’
https://parstoday.ir/bn/news/event-i138158-ইরানি_পাল্টা_হামলা_মোকাবেলার_জন্য_ইসরাইল_কয়েকশ_বিমান_প্রস্তুত_রেখেছিল’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে জানিয়েছেন, গত মাসে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল তা মোকাবেলার জন্য দখলদার সরকার শত শত যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল। 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ৩১, ২০২৪ ১১:২৫ Asia/Dhaka
  • ‘ইরানি পাল্টা হামলা মোকাবেলার জন্য ইসরাইল কয়েকশ বিমান প্রস্তুত রেখেছিল’

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে জানিয়েছেন, গত মাসে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল তা মোকাবেলার জন্য দখলদার সরকার শত শত যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল। 

গতকাল (বৃহস্পতিবার) ইরানের ধর্মীয় নগরী কোমে এক অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। গত ১৩ এপ্রিল রাতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলকে লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালায়। অপারেশন ট্রু প্রমিস নামে ওই অভিযানে ইসরাইলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জেনারেল হাজিযাদে বলেন, দখলদার ইসরাইল ভুল হিসাব নিকাশ করেছিল। তারা মনে করেছিল যে, তাদের এই বর্বরতার কোনো জবাব ইরান দেবে না; হয়ত আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো দেবে। 

ইরানের এই কমান্ডার আরো জানান, তার দেশ ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সামরিক সক্ষমতার মাত্র ২০ ভাগ মোতায়েন করেছিল। অন্যদিকে, ইসরাইলকে বাঁচাতে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা সবাই মিলে চেষ্টা করেছে। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের অভিযান চালানোর আগের ও পরের ইতিহাস বদলে গেছে। এই অভিযান মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোকে নতুন প্রাণ দিয়েছে।

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।