ইসরাইল আগ্রাসন বাড়ালে তার জবাব দিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত
https://parstoday.ir/bn/news/event-i138200-ইসরাইল_আগ্রাসন_বাড়ালে_তার_জবাব_দিতে_হিজবুল্লাহ_সম্পূর্ণভাবে_প্রস্তুত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায় তাহলে তার জবাব দেয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০১, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপহাসচিব শেখ নাঈম কাসেম
    লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপহাসচিব শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায় তাহলে তার জবাব দেয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। 

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর চার শহীদ যোদ্ধার স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হিজবুল্লাহর এ নেতা বলেন, দখলদার ইসরাইল গত আট মাসে লেবাননে যুদ্ধের পরিধি বাড়ানোর যে হুমকি দিয়েছে তা কার্যকর করেনি তবে হিজবুল্লাহ এমন পরিস্থিতির জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে রেখেছে এবং আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। 

শেখ নাঈম কাসেম বলেন, গাজার সমর্থনে হিজবুল্লাহর যোদ্ধারা যে লড়াই করছে, কোনকিছু তা থেকে এই সংগঠনকে বিরত রাখতে পারবে না। গাজায় যখন সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ হবে, তখনই শুধুমাত্র হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে। 

শেখ নাঈম কাসেম বলেন, ইসরাইল রাফাহ শহরে আগ্রাসন চালিয়ে এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তারা গাজায় প্রতিরোধকামী যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।