ইসরাইলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i138276-ইসরাইলের_বিরুদ্ধে_নতুন_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_ব্যবহার_করল_ইয়েমেন
ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (সোমবার) এ ঘোষণা দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৪, ২০২৪ ১১:৩৫ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (সোমবার) এ ঘোষণা দেন।

তিনি জানান, ‘প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। জেনারেল সারি বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া, লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজের ওপরও হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা। এতে ইহুদিবাদী ইসরাইলের অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪