‘ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার, একে অপসারণ করতে হবে’
https://parstoday.ir/bn/news/event-i139684-ইসরাইল_হচ্ছে_ক্যান্সার_যুক্ত_টিউমার_একে_অপসারণ_করতে_হবে’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার; একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০২৪ ০৬:০৪ Asia/Dhaka
  • ‘ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার, একে অপসারণ করতে হবে’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার; একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে। 

গতকাল (মঙ্গলবার) শোকাবহ আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরতে দেয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম যারা বিশ্বাস করে ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার এবং তা অবশ্যই অবসারণ করতে হবে, ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরাইলের শাস্তি হবে।

হাসান আসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরাইল সর্বোচ্চ ৮০ বছর টিকবে এবং বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরাইলের পতনের ইঙ্গিত দিচ্ছে। 

তিনি বলেন, "গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলকে নির্মূল করবে ইনশাল্লাহ এবং যদি আরব জনগণকে অনুমতি দেয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেয়া হয় তাহলে আমরা তাদেরকে গাজার প্রতি সমর্থন দেয়ার দায়িত্ব পালন করতে দেখব।" 

হাসান নাসরুল্লাহ বলেন, ৭ অক্টোবরের অপারেশন আল-আকসা ফ্লাড অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে এক দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেয়ার জন্য অভিযুক্ত করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭