গাজায় ৭ দিনে ৬৩ বার ইসরাইলি হামলা
নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৯১, আহত ২৫১
ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা হামলা চালিয়ে ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ২৫১ জন। গাজার গণমাধ্যম সূত্র জানিয়েছে, ইসরাইলি সেনারা গত সপ্তাহে ৬৩ বার ভয়াবহ হামলা চালালে ঐ হতাহতের ঘটনা ঘটে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্থগিত হয়ে যাওয়া বন্দি বিনিময় আলোচনা আগামী বৃহষ্পতিবার পুনরায় শুরুর জন্য প্রতিনিধিদল পাঠাবেন। তবে কোথায় আলোচনা হবে সেকথা বলেননি নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীর সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।
এদিকে, ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। যখন ইসরাইলের বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারাও হামলা অব্যাহত রেখেছে আর ইয়েমেনের হুথিরা ইসরাইলের ওপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি যুদ্ধে কমপক্ষে ৩৮,৯৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৯,৭২৭ জন আহত হয়েছে।
অন্যদিকে,৭ অক্টোবর ইসরাইলে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় কমপেক্ষ ১১৩৯ জন ইসরাইলি নিহত হয়েছে। তাছাড়া হামাসের হাতে এখনও বন্দি আছেন শতাধিক ইসরাইলি।#
পার্সটুডে/জিএআর/২২