ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/event-i139956-ইসরাইলের_বিভিন্ন_সামরিক_অবস্থানে_হিজবুল্লাহর_ড্রোন_ও_ক্ষেপণাস্ত্র_হামলা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপকভিত্তিক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান পাশবিক হামলার মধ্যে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০২৪ ১৩:১০ Asia/Dhaka
  • ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপকভিত্তিক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান পাশবিক হামলার মধ্যে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আজ (শুক্রবার) পৃথক এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং এতে  সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে যে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন সাইটের ভিতরে ইসরাইলি দখলদার সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করেছে যে লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইটের আশেপাশে ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে।

অ্যান্টি-ড্রোন রাডার সিস্টেমকে লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

বৃহস্পতিবারের শেষের দিকে হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা গত সপ্তাহে ইসরাইলি শাসক গোষ্ঠীর কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল-আবাদ ফাঁড়িতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার ফুটেজ প্রকাশ করেছে।

এছাড়া ১৯ জুলাই আল-আব্বাদ ফাঁড়িতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল যেখানে ইসরাইলি সরকারের গুপ্তচরবৃত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। আগের দিন লেবাননের প্রতিরোধ আন্দোলন পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে তারা ইসরাইলি আর্টিলারি ব্যাটালিয়নে এক অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল। এতে শাসক গোষ্ঠীর অফিসার এবং সৈন্যরা ক্ষয়ক্ষতির মুখে পড়ে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।