হিজবুল্লাহ-ইসরাইল প্রচণ্ড উত্তেজনা
দক্ষিণ লেবানন পুনর্দখলের আহ্বান জানালেন উগ্রবাদী অর্থমন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের চরম উগ্রবাদী ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দক্ষিণ লেবানন পুনর্দখলের জন্য দখলদার সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের সাথে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের যখন প্রচণ্ড উত্তেজনা চলছে তখন স্মোট্রিচ এই আহ্বান জানালেন।
গতকাল (সোমবার) পবিত্র আল-কুদস শহরে ইসরাইলের এই উগ্রবাদী মন্ত্রী বলেন, “হিজবুল্লাহর সাথে একমাত্র যুদ্ধই পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। ইসরাইলের জনগণ এ জন্য প্রস্তুত রয়েছে।”
তিনি বলেন, হিজবুল্লাহকে ধ্বংস করা ছাড়া ইসরাইলের উত্তরাঞ্চলের মানুষের নিরাপত্তা পুনঃতিষ্ঠা করা যাবে না। এজন্য দক্ষিণ লেবানন দখল করা প্রয়োজন। বর্ণবাদী এ মন্ত্রী আরো বলেন, লেবাননের ভেতরে একটি নিরাপত্তা জোন প্রতিষ্ঠা করতে হবে।
১৯৮০ সালের গোড়ার দিকে ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবানন দখল করে নেয়, তবে সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে ২০০০ সালের মে মাসে দখলদার ইসরাইল সেনাপ্রত্যাহার করতে বাধ্য হয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০