‘ডোভেভ ব্যারাকে ইসরাইলি সেনাদের ওপর সরাসরি আঘাত হানা হয়েছে’
https://parstoday.ir/bn/news/event-i140442-ডোভেভ_ব্যারাকে_ইসরাইলি_সেনাদের_ওপর_সরাসরি_আঘাত_হানা_হয়েছে’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটির ওপর তারা আবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) টেলিগ্রামে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেয় হিজবুল্লাহ। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১০, ২০২৪ ০৭:৩৭ Asia/Dhaka
  • ‘ডোভেভ ব্যারাকে ইসরাইলি সেনাদের ওপর সরাসরি আঘাত হানা হয়েছে’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটির ওপর তারা আবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) টেলিগ্রামে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেয় হিজবুল্লাহ। 

সংগঠনটি বলেছে, ইসরাইলের ডোভেভ ব্যারাকে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর আঘাত হানা হয়।

হিজবুল্লাহর বার্তায় জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের অবৈধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিশোধ এবং  ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

গত ৭ আগস্ট থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। তারপর দিন থেকেই হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরাইলের বিরুদ্ধে নিয়মিতভাবে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০