ইসরাইলের মাউন্ট নিরা ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা 
https://parstoday.ir/bn/news/event-i140592-ইসরাইলের_মাউন্ট_নিরা_ঘাঁটিতে_হিজবুল্লাহর_ক্ষেপণাস্ত্র_হামলা
ইহুদিবাদী ইসরাইলের উত্তর অঞ্চলে মাউন্ট নিরা সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৪, ২০২৪ ০৭:২৯ Asia/Dhaka
  • ইসরাইলের মাউন্ট নিরা ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা 

ইহুদিবাদী ইসরাইলের উত্তর অঞ্চলে মাউন্ট নিরা সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করার জন্য তারা ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। একই সাথে ইহুদিবাদী ইসরাইল লেবানন ও গাজা উপত্যকায় যে বর্বরতা চালাচ্ছে তারও জবাব দিয়েছে এই হামলার মধ্য দিয়ে। এর আগের দিনও হিজবুল্লাহ ইসরাইলের উত্তর অঞ্চলে সেনা সদর দপ্তরের ব্যাপকভাবে রকেট হামলা চালায়।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সে সমস্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয়।গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে।

এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও প্রায় প্রতিদিন বিরুদ্ধে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বারবার বলেছে, ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ তারাও ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪