লেবাননী প্রতিনিধি দলের সাথে আরাকচির বৈঠক
ইসরাইল-বিরোধী লড়াইয়ে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেয়ার জন্য তেহরান তার নীতিতে অটল রয়েছে।
গতকাল (সোমবার) সন্ধ্যায় তেহরানে লেবাননের আমাল আন্দোলনের প্রতিনিধি সালাহ ফাহসের সাথে বৈঠকে আব্বাস আরাকচি একথা বলেন। বৈঠকে ফাহস লেবাননের পার্লামেন্টের স্পিকার এবং আমাল আন্দোলনের চেয়ারম্যান নাবিহ বেরির পক্ষ থেকে আব্বাস আরাকচিকে পাঠানো অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
লেবানন এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের যোদ্ধারা যে প্রতিরোধ লড়াই চালাচ্ছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আরাকচি এবং ফাহাস লেবাননে ইসরাইল-বিরোধী প্রতিরোধ ফ্রন্টের অবস্থা, ফিলিস্তিন অঞ্চলের পরিস্থিতি এবং গাজায় চলমান ইসরাইলি গণহত্যা সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।