‘যুদ্ধাপরাধ করার দায়ে অবিলম্বে ইহুদিবাদী অপরাধীদের বিচার করতে হবে’
https://parstoday.ir/bn/news/event-i143568-যুদ্ধাপরাধ_করার_দায়ে_অবিলম্বে_ইহুদিবাদী_অপরাধীদের_বিচার_করতে_হবে’
ইরানের বিচারমন্ত্রী আমিন হোসেইন রাহিমি বলেছেন, ফিলিস্তিনি ও লেবাননি শিশুদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ করার দায়ে অবিলম্বে ইহুদিবাদী অপরাধীদের বিচার করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০২৪ ০৬:২৮ Asia/Dhaka
  • জীবিত শিশুরাও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে
    জীবিত শিশুরাও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে

ইরানের বিচারমন্ত্রী আমিন হোসেইন রাহিমি বলেছেন, ফিলিস্তিনি ও লেবাননি শিশুদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ করার দায়ে অবিলম্বে ইহুদিবাদী অপরাধীদের বিচার করতে হবে।

তিনি কলম্বিয়ার রাজধানী বোগোটায় শুক্রবার শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রথম আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। রাহিমি ইরানের শিশু অধিকার বিষয়ক জাতীয় সংস্থার চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন।

গাজা ও লেবাননের হাজার হাজার শিশুর শরণার্থীতে পরিণত হওয়া, নিখোঁজ হওয়া ও গণহত্যার শিকার হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই ইরানি মন্ত্রী। তিনি বলেন, ইহুদিবাদী সেনাদের এই অপরাধযজ্ঞ শিশু অধিকার কনভেনশনের চরম লঙ্ঘন এবং সবচেয়ে গুরুতর সহিংসতার একটি স্পষ্ট উদাহরণ।

রাহিমি বলেন, শিশুদের ওপর ইহুদিবাদী ইসরাইলের এই সহিংস ও পাশবিক আচরণ বন্ধ করার আহ্বান জানাচ্ছে ইরান। গাজা ও লেবাননের নিরপরাধ শিশুদের বিরুদ্ধে ইসরাইলের চলমান বর্বরতাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের বিচারমন্ত্রী।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি ও লেবাননের শিশুদের বিরুদ্ধে সহিংসতা চালানোর দায়ে ইহুদিবাদীদেরকে জবাবদিহি করার জন্য সকলের সচেষ্ট হওয়া উচিত। ইরানের বিচারমন্ত্রী গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ফলে শিশুদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।