অচিহ্নিত হয়েই ইসরাইলের আকাশে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র 
https://parstoday.ir/bn/news/event-i145452-অচিহ্নিত_হয়েই_ইসরাইলের_আকাশে_ফের_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী নাসরুউদ্দিন আমের বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের আকাশে প্রবেশ করেছে কিন্তু দখলদার বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:০৮ Asia/Dhaka
  • আলকুদস্‌-এর কাছাকাছি এলাকা থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের টুকরো সরিয়ে নিচ্ছে ইসরাইলি সেনারা, আজ ৩১ ডিসেম্বর,২০২৪
    আলকুদস্‌-এর কাছাকাছি এলাকা থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের টুকরো সরিয়ে নিচ্ছে ইসরাইলি সেনারা, আজ ৩১ ডিসেম্বর,২০২৪

ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী নাসরুউদ্দিন আমের বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের আকাশে প্রবেশ করেছে কিন্তু দখলদার বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেনি।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান পরিচালনার পর আজ (মঙ্গলবার) সকালে একথা ঘোষণা করেন নাসরুদ্দিন আমের।

আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আরো বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ পর্যন্ত গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইয়েমেনের পক্ষ থেকে দখলদার শক্তির ওপর হামলা অব্যাহত থাকবে এবং তা দিন দিন জোরদার করা হবে। 

তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা নিরাপদ না হবে, ততক্ষণ ইহুদিবাদীদেরও নিরাপত্তা থাকবে না।

সোমবার রাতে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এ সময় পুরো অধিকৃত ভূখণ্ডজুড়ে সাইরেন বাজানো হয়। ইসরাইল আরো দাবি করেছে, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কোন হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

গত বছরের ৭ আগস্ট ইহুদিবাদী ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি সংগ্রামের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং এ পর্যন্ত তারা ইহুদিবাদী ইসরাইলের ওপর বহু হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইয়েমেনের সেনারা লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে। এজন্য ব্রিটেন এবং আমেরিকা ইয়েমেনের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।