আবু উবায়দাসহ কয়েকজন শীর্ষ নেতার শাহাদাত: হামাসের ভিডিও বার্তা
-
আবু উবায়দাসহ হামাসের একঝাঁক কমান্ডারের শাহাদাত
আল কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবায়দাসহ কয়েকজন নেতার শাহাদাতের তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
আজ (সোমবার) এক ভিডিও বার্তায় আল-কাসসাম ব্রিগেড ফিলিস্তিনি জনগণ, আরব ও মুসলিম বিশ্ব এবং বিশ্বের মুক্তমনা মানুষের কাছে তাদের কয়েকজন নেতা ও মুজাহিদের শাহাদাতের খবর জানিয়েছে। যাদের মধ্যে ছিলেন শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের প্রধান স্টাফ কমান্ডার মুহাম্মদ আল-সিনওয়ার (আবু ইব্রাহিম), যিনি শহীদ মুহাম্মদ আল-দাইফের উত্তরসূরি হিসেবে অত্যন্ত কঠিন সময়ে ব্রিগেডের নেতৃত্ব দেন।
আল-কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে, রাফাহ ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ শাবানা (আবু আনাস), যিনি কমান্ডার মুহাম্মদ আল-সিনওয়ারের সাথে একসাথে শহীদ হয়েছেন। পাশাপাশি শহীদ হয়েছেন ফিলিস্তিনি জিহাদের দায়িত্বে থাকা হাকম আল-ঈসা (আবু উমর)। তিনি গাজার পাশাপাশি লেবানন, সিরিয়া ও বিভিন্ন দেশের ময়দানে পরিচিত ছিলেন।
আল কাসসাম ব্রিগেড আরও ঘোষণা করেছে, আল-কাসামের সামরিক উৎপাদন বিভাগের প্রধান এবং সাবেক অপারেশন বিভাগের প্রধান শাইখ রায়েদ সাদ (আবু মুআজ) এবং আল-কাসসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবায়দা শহীদ হয়েছেন।
ব্রিগেড জোর দিয়ে বলেছে যে, তারা বীর মুজাহিদ ও কাসসামের মহান নেতাদের গর্ব ও অহংকারের সাথে বিদায় জানাচ্ছে। শহীদদের রক্ত প্রতিরোধের পথে শক্তি হিসেবে কাজ করতে থাকবে বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়।
এর আগে গত ৩০ আগস্ট (শনিবার) গাজায় চালানো বিমান হামলায় আবু উবায়দা নিহত হন বলে জানিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আবু উবায়দাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে তিনি বেঁচে আছেন কিনা তা তখনও নিশ্চিত নয়।
হুদায়ফা সামির আব্দুল্লাহ আল-খালুত নামের এই ব্যক্তি ’আবু উবাইদা’ ছদ্মনামে ২০০৪ সাল থেকে ইজ্জাদ-দীন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৬ সালে ইসরাইলি সেনা গিলাদ শালিতকে অপহরণের ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি আলোচনায় আসেন। গাজা ও আরব বিশ্বের বহু স্থানে তিনি একটি প্রতীকী মুখপাত্রে পরিণত হন। #
পার্সটুডে/এমএআর/২৯