আটলান্টিকে রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটকের চেষ্টা যুক্তরাষ্ট্রের
https://parstoday.ir/bn/news/event-i155936-আটলান্টিকে_রুশ_পতাকাবাহী_তেল_ট্যাঙ্কার_আটকের_চেষ্টা_যুক্তরাষ্ট্রের
মার্কিন যুক্তরাষ্ট্র রুশ পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটকের চেষ্টা করে। প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় ট্যাঙ্কারটি আটকের চেষ্টা করা হয়। ভেনিজুয়েলার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে মার্কিন উপকূলরক্ষী বাহিনী অভিযান চালায়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৬ ১৭:৪৮ Asia/Dhaka
  • রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটকের চেষ্টা
    রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটকের চেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্র রুশ পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটকের চেষ্টা করে। প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় ট্যাঙ্কারটি আটকের চেষ্টা করা হয়। ভেনিজুয়েলার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে মার্কিন উপকূলরক্ষী বাহিনী অভিযান চালায়।

সপ্তাহ দুয়েক আগেও একবার সেটি আটকের চেষ্টা করা হয় বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়।

গত বুধবার রয়টার্সের খবরে বলা হয়ে, রুশ পতাকাবাহী যে তেল ট্যাঙ্কারটিকে অনুসরণ করে মার্কিন উপকূলরক্ষীবাহিনী তার নাম 'বেলা-১'। জাহাজটি নিষেধাজ্ঞার তালিকায় ছিল। সাম্প্রতিক সময়ে এই প্রথম রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটকের চেষ্টা করে আমেরিকা।

দুই মার্কিন কর্মকতা এ সম্পর্কে বলেছে, আইসল্যান্ডের কাছাকাছি যখন দেশটির উপকূলরক্ষীবাহিনী এবং সেনাবহিনী ট্যাঙ্কারটি আটকের চেষ্টা করে তখন একটি সাবমেরিনসহ রাশিয়ার সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়।

গতমাসেও যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার জলসীমায় ভেনিজুয়েলার তেল বহনকারী অন্য একটি ট্যাঙ্কার আটক করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়ই ভেনিজুয়েলার সাথে সম্পর্কিত তেল ট্যাঙ্কার আটক করছে।

গত শনিবার ভোরে যখন মার্কিন সেনাবাহিনী ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপহরণ করে তারপরই এ ঘটনা ঘটে।#

পার্সটুডে/জিএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন