ইরানে সরকার ব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না: তুরস্ক
https://parstoday.ir/bn/news/event-i155960-ইরানে_সরকার_ব্যবস্থার_পতনের_জন্য_ইসরায়েলের_প্রত্যাশা_পূরণ_হবে_না_তুরস্ক
পার্সটুডে-র্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন: ইরানে শাসনব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১০, ২০২৬ ১৮:৪৭ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

পার্সটুডে-র্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন: ইরানে শাসনব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না।

ইরানে সংঘটিত বিক্ষোভের ঘটনায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন: ইরানে শাসনব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না। টিআরটি হ্যাবার নিউজ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে হাকান ফিদান ইরানের সাম্প্রতিক নৈরাজ্য মূল্যায়ন করতে গিয়ে এই মন্তব্য করেন।

ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের বিস্তার এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন: আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে ইসরায়েল যে পরিণতি আশা করছে তা ঘটবে না। ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের স্পষ্ট আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন: এটি কোনও লুকানো বিষয় নয়, তবে ইরানি জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে তাদের হিসেব-নিকেষ ভুল।

ইরানি সমাজের রাজনৈতিক সচেতনতার কথা উল্লেখ করে ফিদান আরও বলেন: "ইরানি জনগণ খুব ভালো করেই জানে কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে, কার জন্য এবং কতটা পরিমাণে।"

তিনি বলেন: যদিও এই বিক্ষোভগুলো সরকারকে একটি শক্তিশালী বার্তা দেয়, এর অর্থ এই নয় যে জনগণ বিদেশিদের, বিশেষ করে ইসরায়েলের লক্ষ্যের সাথে একমত। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: যখন ইরান আলোচনার পথে প্রবেশ করে, তখন তাদের সামনে গ্রহণযোগ্যতার বাইরের শর্ত রাখা হয় যা পরিস্থিতিকে জটিল করে তোলে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন