ইসলামাবাদ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা করে
-
তাহির হুসেইন আন্দারাবি
পার্সটুডে-পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে কূটনীতিকে সমর্থন করা এবং তার প্রতিবেশী দেশের ইস্যুতে যে কোনও বিদেশী হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, এ ক্ষেত্রে তার দেশের অবস্থানের ওপর জোর দিয়ে তাহির হুসেইন আন্দারাবি বলেছেন: ইসলামাবাদ সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করার পাশাপাশি বিশ্বাস করে যে, যুদ্ধ এবং অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকর।
তাহির হুসেইন আন্দারাবি বৃহস্পতিবার ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা এবং প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের বিরুদ্ধে তাদের হুমকি সম্পর্কে বলেছেন: ইসলামাবাদ ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা গত সপ্তায় ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দুটি টেলিফোন সংলাপ হতে দেখেছি।
তিনি আরও বলেন: পাকিস্তান সবসময় শান্তি ও কূটনীতিকে সমর্থন করে এসেছে এবং যে কোনও যুদ্ধ ও সহিংসতার বিরোধিতা করেছে, বিশেষ করে ইরান ইস্যুতে।
তাহির আন্দারাবি জোর দিয়ে বলেছেন: পাকিস্তান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ কিংবা সে দেশের ওপর নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে। পাকিস্তান বিশ্বাস করে যে কোনও যুদ্ধ এবং অস্থিরতা এ অঞ্চলের নিরাপত্তা, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর।
তিনি বলেন: এ অঞ্চলে কূটনীতির পাশাপাশি আমরা সম্প্রতি দাভোসে মার্কিনীদের সাথেও যোগাযোগ করেছি। আমরা জোর দিয়েছি যে সমস্ত সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেসিপিওএ বা পরমাণু সমঝোতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অব্যাহত রাখার সমর্থনে এবং জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইরান-বিরোধী প্রস্তাবের বিরোধিতা করার ক্ষেত্রে তার দেশের অবস্থান স্মরণ করে আরও বলেন: ইরান পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ ভাই এবং প্রতিবেশী। তার বাইরেও আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়, তাই আমরা বলপ্রয়োগ বা যুদ্ধের যে-কোনো অবলম্বনের বিরোধিতা করি।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন