বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: বিদ্যুৎমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i157236-বাংলাকে_যদি_ধারণ_করতে_হয়_তাহলে_'ইনকিলাব_জিন্দাবাদ'_চলবে_না_বিদ্যুৎমন্ত্রী
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।" 
(last modified 2026-02-21T14:07:27+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২০:০৪ Asia/Dhaka
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
    ইকবাল হাসান মাহমুদ টুকু

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।" 

আজ (শনিবার) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, "বাংলা ভাষার যে ইতিহাস অনেক কম ভাষার এই ইতিহাস আছে। বাংলা ভাষার মতো ইতিহাস খুব কম ভাষারই আছে। এজন্য আমি বলতে চাই, নিজেকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। নিজের যা সেটাকে ভালো বাসো। নিজের ভাষা, নিজের সংস্কৃতি সব আমাদের করতে হবে। কেউ গড়ে দিয়ে যাবে না। নিজের ভাষাটাকে আমরা ঠিকমতো জানার চেষ্টা করেনি বলেই আমাদের ন্যশনালই গ্রো করা। আজ বাংলা ভাষাটাকে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম? এই যে আজকালের ছেলে মেয়েরা ইনকিলাব বলে। ইনকিলাব তো অন্য দিকের ভাষা। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।"

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল প্রমুখ।#

পার্সটুডে/এমএআর/২১