'নিরাপত্তা বাড়ছে না, কেবল আমাদের স্বার্থগুলোই আঘাতের শিকার হচ্ছে'
ইরানে ট্রাম্পের হামলা মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতা: ডেমোক্রেট সিনেটর
সিনিয়র মার্কিন সিনেটর ক্রিস ভন হুল্যান বলেছেন, ইরানের ওপর ট্রাম্পের হামলা মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতার শামিল।
তিনি বলেছেন, ট্রাম্প ইসরায়েলকে ইরানের ওপর যে আগ্রাসন চালাচ্ছেন তার লক্ষ্য কেবলই তার ব্যক্তিগত উচ্চাভিলাষ এবং এটি মার্কিন জনগণের প্রতি পরিপূর্ণ মাত্রার বিশ্বাসঘাতকতা।
ডেমোক্রেট দলীয় এই সিনিয়র বা শীর্ষস্থানীয় সিনেটর মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। ক্রিস ভন হুল্যান ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ইরানের ওপর ট্রাম্পের হামলার লক্ষ্য ‘সবকিছুর ওপর মার্কিন স্বার্থের প্রাধান্য’ শীর্ষক নীতি বাস্তবায়ন নয়। নেতানিয়াহু ও সৌদি যুবরাজ ট্রাম্পকে নিয়ে খেলছেন বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ট্রাম্প তার ব্যক্তিগত উচ্চাভিলাষের জন্য মার্কিন নাগরিকদের জীবনকে বিপদাপন্ন করেছেন, আর এ বিষয়টি মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতা।
শত্রুর অবস্থানে ইরানের প্রতিশোধমূলক বৈধ হামলায় মার্কিন সেনাদের প্রাণ হারানো সংক্রান্ত মার্কিন সেনা-কর্তৃপক্ষের তথ্য প্রকাশের কথা তুলে ধরে এই সিনেটর আরও বলেছেন, ‘আজ যেসব সাহসী মার্কিন সেনারা প্রাণ হারিয়েছেন আমি তাদের কথা ভাবছি; তাদের অবশ্যই এখনও আমাদের পাশে থাকা উচিত ছিল। যদিও ট্রাম্প বলেছেন, তিনি আমাদেরকে যুদ্ধ থেকে দূরে রাখবেন কিন্তু তিনি এখন এক যুদ্ধ বেছে নিয়েছেন। আমি এই সেনাদের শোকার্ত প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।
ক্রিস ভন হুল্যান আরও স্মরণ করিয়ে দেন যে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জি ডি ভ্যান্স বিভিন্ন ভাষণে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে আর কোনো যুদ্ধের মধ্যে টেনে নেয়া হবে না, কিন্তু তারা মিথ্যা কথা বলেছেন; তাদের পদক্ষেপের জন্য এখন মার্কিনীদের জীবন হুমকির মুখে এবং বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ দুর্বল হয়েছে, মার্কিন করদাতাদের ওপর হাজার হাজার কোটি ডলারের ক্ষতি চাপিয়ে দেয়া হয়েছে।
এই সিনেটর আরও বলেছেন, ট্রাম্প ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে অবৈধভাবে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে মার্কিন জনগণকে মিথ্যা বলছেন। ফলে মার্কিনীদের জীবন বিপন্ন হয়েছে এবং এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে; এ ধরনের কাজ তো আমাদের নিরাপত্তা বাড়াচ্ছেই না বরং কেবল আমাদের স্বার্থগুলোই আঘাতের শিকার হচ্ছে, তিনি ট্রাম্পের যুদ্ধ করার অধিকারের বিষয়ে শিগগিরই ভোট অনুষ্ঠানের ও চলমান এই যুদ্ধ বন্ধের দাবি জানান। #
পার্স টুডে/এমএএইচ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন