তেহরানে ইসরায়েলের ৩ গোয়েন্দা এজেন্ট গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/event-i157512-তেহরানে_ইসরায়েলের_৩_গোয়েন্দা_এজেন্ট_গ্রেপ্তার
পার্সটুডে-কয়েক ঘন্টা আগে, তেহরানে ৩ জনকে গুপ্তচর সন্দেহেগ্রেপ্তার করা হয়েছে।
(last modified 2026-03-04T13:21:26+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৯:১০ Asia/Dhaka
  • তেহরানে ইসরায়েলের ৩ গোয়েন্দা এজেন্ট গ্রেপ্তার

পার্সটুডে-কয়েক ঘন্টা আগে, তেহরানে ৩ জনকে গুপ্তচর সন্দেহেগ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন এবং ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানের চিত্রগ্রহণ করার সময় নিরাপত্তা বাহিনী ওই ৩ জনকে গ্রেফতার করে। তদন্তে দেখা গেছে, ওই লোকেরা ভিন্নমতাবলম্বী মিডিয়াতে ছবি পাঠাতে চেয়েছিল।

উল্লেখ্য যে, ইহুদিবাদী ইসরাইল এবং শত্রু দেশগুলোর সাথে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। মিডিয়াতে ছবি কিংবা ভিডিও দেওয়া, তথ্য পাঠানোসহ যে-কোনো গুপ্তচরবৃত্তির শাস্তি সংক্রান্ত আইন অনুসারে ২ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিচারিক কর্তৃপক্ষের বিবেচনার ভিত্তিতে শান্তি নির্ধারিত হবে।

পার্স টুডে/এনএম/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।