দক্ষিণ লেবাননের সংঘাতে আহত হয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে
https://parstoday.ir/bn/news/event-i157586-দক্ষিণ_লেবাননের_সংঘাতে_আহত_হয়েছে_ইসরায়েলি_অর্থমন্ত্রীর_ছেলে
পার্স-টুডে: ইহুদিবাদী ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের আহত হওয়ার খবর দিয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৯:০৯ Asia/Dhaka
  • ইসরায়েলি অর্থমন্ত্রী বি. স্মোতরিচ
    ইসরায়েলি অর্থমন্ত্রী বি. স্মোতরিচ

পার্স-টুডে: ইহুদিবাদী ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের আহত হওয়ার খবর দিয়েছে।

ইসরায়েলি অর্থমন্ত্রী বি. স্মোতরিচের ছেলে আজ শুক্রবার লেবানন সীমান্তে সংঘটিত সংঘর্ষে আহত হয় বলে ইসরায়েলি চ্যানেল-১৫-এর বিশ্লেষক ইউসি ইহুহশা জানিয়েছেন। স্মোতরিচের দপ্তরও এই খবর স্বীকার করে বলেছে দক্ষিণ লেবাননে সংঘর্ষে ঘটনায় তার ছেলে সামান্য আহত হয়। 

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্প্রতি ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। হিজবুল্লাহ সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে সরে যেতে ইসরায়েলি অবৈধ বসতির অধিবাসীদের হুঁশিয়ারি দিয়েছে।  ইসরায়েলি যুদ্ধ-মন্ত্রী ইয়াসরায়েল কাটস এই হুঁশিয়ারিতে কান না দিতে ইহুদি বসতি স্থাপনকারীদের নির্দেশ দিয়েছেন। # 

পার্স টুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।