ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বড় ধরনের কৌশলগত ভুল: মেদভেদেভ
https://parstoday.ir/bn/news/event-i158050-ইরানে_মার্কিন_ইসরায়েলি_আগ্রাসন_বড়_ধরনের_কৌশলগত_ভুল_মেদভেদেভ
পার্সটুডে: রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন একটি বড় ধরনের কৌশলগত ভুল এবং এ জন্য পরবর্তী মার্কিন সরকারকে ব্যাপক মূল্য শোধ করতে হবে। 
(last modified 2026-03-28T07:17:10+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ২১:৪৮ Asia/Dhaka
  • রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ
    রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ

পার্সটুডে: রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন একটি বড় ধরনের কৌশলগত ভুল এবং এ জন্য পরবর্তী মার্কিন সরকারকে ব্যাপক মূল্য শোধ করতে হবে। 

তিনি ইরানে সম্ভাব্য মার্কিন স্থল-অভিযান প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের অভিযান ভিয়েতনাম যুদ্ধের অনুরূপ অবস্থা সৃষ্টি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে যুদ্ধ থেকে ওয়াশিংটন সম্মান নিয়ে বের হতে পারেনি।

এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ এক মন্তব্যে বলেছিলেন, ইরানের খনিজ-সম্পদ গ্রাস করার জন্যই দেশটিতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই ধরনের মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

ইসলামী ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ।  #

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।