ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ইরান: সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/iran-i158286-ঐতিহাসিক_বিজয়_অর্জন_করেছে_ইরান_সর্বোচ্চ_জাতীয়_নিরাপত্তা_পরিষদ
পার্সটুডে- ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তার শর্তগুলো মেনে নিতে বাধ্য করানোর মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
(last modified 2026-04-08T18:50:00+00:00 )
এপ্রিল ০৮, ২০২৬ ০৬:৩২ Asia/Dhaka
  • ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ইরান: সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ

পার্সটুডে- ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তার শর্তগুলো মেনে নিতে বাধ্য করানোর মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং সব নিষেধাজ্ঞা অপসারণ মেনে নিয়েছে। যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করা, ক্ষতিপূরণ দেওয়া এবং অঞ্চল থেকে তার বাহিনী প্রত্যাহার করতেও সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার হুমকি থেকে পিছুহটে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষনা করার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করেছেন, দেশের বিরুদ্ধে উসকানিমূলক হামলা বন্ধ করা হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের প্রতিরক্ষামূলক হামলাও বন্ধ করবে।

মার্কিন সিনেটর: ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে

মার্কিন সিনেটর ক্রিস মারফি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন: মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়।

ইসলামী প্রজাতন্ত্র ইরান এই পরিস্থিতিকে তাদের জন্য ঐতিহাসিক বিজয় হিসেবে গণ্য করছে এবং দেশটির জনগণ সারাদেশে উল্লাস প্রকাশ করছে।

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।