সিংহের গর্জন পরিণত হয়েছে বিড়ালের মিউ মিউ অভিযানে: ইসরায়েলি বিশ্লেষক
-
নেতানিয়াহু ও ট্রাম্প
পার্সটুডে-ইহুদিবাদী ইসরায়েলি সামরিক সংবাদদাতা আভি অ্যাশকেনাজির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে ৪১ দিনের সংঘাতের ফলাফল প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। যা শুরু হয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সিংহের গর্জন দিয়ে, কিন্তু তা শেষ হয়েছে প্রায় বিড়ালের মিউ মিউ এর মতো দুর্বলভাবে।
মারিভে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে তিনি আরও বলেছেন, বর্তমানে যে যুদ্ধবিরতি গড়ে উঠছে তা একটি কৌশলগত ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়: ইরান ও তার আঞ্চলিক মিত্ররা শক্তিশালী হয়ে উঠছে, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হচ্ছে একটি অনির্ধারিত এবং সম্ভাব্য ব্যয়বহুল অভিযানের পরিণতির।
৪১ দিনের লড়াইয়ের পর রিপোর্ট অনুযায়ী ইসরায়েলে ৫,০০০ এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তেহরানকে যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণকারী হিসেবে দেখানো হয়েছে।
প্রাথমিক পর্যায়ে উচ্চ-প্রভাবের হামলা যেমন ইরানের সর্বোচ্চ নেতা ইমাম সাইয়্যেদ আলী খামেনেয়ীর হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও ইরানের রাষ্ট্রব্যবস্থা টিকে আছে এবং দেশটিতে নতুন যে নেতা এসেছেন তিনি হয়তো আগের সর্বোচ্চ নেতার চেয়েও কঠোর অবস্থানের অধিকারী হবেন। #
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।