'মার্কিন প্রস্তাবের কোনো জবাব এখনও দেয়নি ইরান; ওয়াশিংটনের প্রতি আস্থার মাত্রা শূন্য'
https://parstoday.ir/bn/news/event-i158182-'মার্কিন_প্রস্তাবের_কোনো_জবাব_এখনও_দেয়নি_ইরান_ওয়াশিংটনের_প্রতি_আস্থার_মাত্রা_শূন্য'
পার্সটুডে: ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরান যুদ্ধ-বন্ধের কথিত মার্কিন পরিকল্পনার এখনও কোনো জবাব দেয়নি এবং ইরানি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষাই ইরানের বর্তমান সরকারের লক্ষ্য। 
(last modified 2026-04-02T15:42:15+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ১৫:৪৭ Asia/Dhaka
  • ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরান যুদ্ধ-বন্ধের কথিত মার্কিন পরিকল্পনার এখনও কোনো জবাব দেয়নি এবং ইরানি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষাই ইরানের বর্তমান সরকারের লক্ষ্য। 

তিনি আলজাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে ইরান ও মার্কিন সরকারের মধ্যে সংলাপ প্রসঙ্গে বলেছেন, বাস্তবতা হল এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের কোনো ভালো অভিজ্ঞতা নেই।

আরাকচি বলেছেন, 'একবার আমরা আলোচনার পর সমঝোতা স্বাক্ষর করার পরও কোনো যুক্তি ছাড়াই মার্কিন সরকার ওই সমঝোতা থেকে বেরিয়ে যায়; এরপর গত বছর ও চলতি বছরেও আমরা আলোচনা করেছি মার্কিন পক্ষের সঙ্গে, আর তার ফল হল ইরানের ওপর হামলা, তাই আলোচনার মাধ্যমে কোনো ফলাফলে পৌঁছা যাবে এমন কোনো বিশ্বাস বা আস্থাই আর নেই, তাদের প্রতি আস্থার মাত্রা এখন শূন্য। তাই এটা স্বাভাবিক যে যখনই তাদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হয় তখন প্রথমেই যে বিষয়টি খতিয়ে দেখা জরুরি তা হল তারা এই প্রস্তাবের প্রতি কতটা আন্তরিক, আমরা তো কোনো আন্তরিকতাই দেখছি না। মার্কিন সরকারের প্রতি কোনো আস্থা নেই এবং তাই আস্থা গড়ে তোলার জন্য মার্কিন সরকারকে অবশ্যই বড় ধরনের কিছু পদক্ষেপ নিতে হবে।'

মার্কিন সরকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব উত্থাপন করেছে বলে নানা সংবাদ মাধ্যমে সম্প্রতি খবর এসেছে। ইরান যুদ্ধ-বিরতির প্রস্তাব নাকচ করে আসছে এবং গোটা অঞ্চলে যুদ্ধ বন্ধের দাবিসহ আলোচনা ও যুদ্ধের পুনরাবৃত্তির চক্র ভেঙ্গে ফেলার ও ক্ষতিপূরণ আদায় করাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়াকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়া ছাড়াও মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর ওপর খুব সহজেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে ইরান, ফলে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেকায়দায় ও ব্যাপক চাপের মধ্যে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। # 

 

পার্সটুডে/এমএএইচ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

#