ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা; সাইরেন বাজল হাইফায়
https://parstoday.ir/bn/news/event-i158194-ইসরায়েলে_ইরান_ও_হিজবুল্লাহর_ক্ষেপণাস্ত্র_হামলা_সাইরেন_বাজল_হাইফায়
পার্সটুডে: আজ ভোরে ইরান ও লেবাননের হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সূত্রগুলো খবর দিয়েছে।
(last modified 2026-04-02T15:42:19+00:00 )
এপ্রিল ০২, ২০২৬ ১০:৪০ Asia/Dhaka
  •  ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
    ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

পার্সটুডে: আজ ভোরে ইরান ও লেবাননের হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সূত্রগুলো খবর দিয়েছে।

আজ (বৃহস্পতিবর) ভোরে ইয়ারুন, আলমালিকিয়েহ ও ইয়েরউওন নামের অবৈধ ইসরায়েলি উপশহরগুলোয় দখলদার ইসরায়েলি সেনাদের সমাবেশ-কেন্দ্র ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

এ ছাড়াও উত্তর ফিলিস্তিনি ইয়ুন মোনাহিল নামক অবৈধভাবে নির্মিত ইহুদিবাদী উপশহরও ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার শিকার হয়। উত্তরাঞ্চলে প্রচণ্ড কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।  লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে এসব সংবাদমাধ্যম জানিয়েছে। উত্তর ফিলিস্তিনের আভইয়োয়িইম অঞ্চলে সাইরেনের শব্দ বেজে ওঠে সতর্ক সংকেত হিসেবে।

ইহুদিবাদী সংবাদ মাধ্যম ওয়াল্‌লা জানিয়েছে, লেবানন থেকে এমন সময় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানা শুরু করল যখন লেবাননি রাজনৈতিক অঙ্গনে অগ্রিম-আত্মরক্ষামূলক হামলার বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

ইসরায়েলি সূত্রগুলো কথিত ইসরায়েল তথা অধিকৃত ফিলিস্তিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও খবর দিয়েছে। এইসব হামলার ফলে হাইফা ও কিরিয়ুত অঞ্চলে বিপদ-সংকেত বা সাইরেন বেজে ওঠে এবং হাইফা ও আশপাশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাগুলোর পর উত্তর ফিলিস্তিনে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সূত্রগুলো বলেছে, গত রাতে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছিল তীব্রতা বা প্রচণ্ডতার দিক থেকে গত এক মাসের যুদ্ধে নজিরবিহীন।

 এইসব সূত্র আরও বলেছে, ‘ইরানের সক্ষমতাগুলোকে খাটো করে দেখা উচিত হবে না, যুদ্ধের এক মাস পরও ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে এবং হিজবুল্লাহ’র হুমকিও বেশ কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে গ্যালিলি বা আলজালিল ও সন্মুখ রণাঙ্গনগুলো ধসে পড়ছে। ইরানের দিক থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হবে না। ‘  #

পার্সটুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন