সন্ত্রাসী গুপ্ত-হত্যায় জড়িত মার্কিন কোম্পানি ওরাকলের ওপর ইরানের হামলা
https://parstoday.ir/bn/news/event-i158212-সন্ত্রাসী_গুপ্ত_হত্যায়_জড়িত_মার্কিন_কোম্পানি_ওরাকলের_ওপর_ইরানের_হামলা
পার্সটুডে:  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান ও তাঁর স্ত্রীকে গুপ্ত হত্যার দায়ে মার্কিন কোম্পানি ওরাকলের ওপর হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।
(last modified 2026-04-03T14:22:33+00:00 )
এপ্রিল ০৩, ২০২৬ ০৯:১৮ Asia/Dhaka
  • গোয়েন্দা তথ্য সহায়তাকারী মার্কিন কোম্পানি ওরাকল
    গোয়েন্দা তথ্য সহায়তাকারী মার্কিন কোম্পানি ওরাকল

পার্সটুডে:  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান ও তাঁর স্ত্রীকে গুপ্ত হত্যার দায়ে মার্কিন কোম্পানি ওরাকলের ওপর হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।

ইরান আগেই এই হুঁশিয়ারি দিয়েছিল যে ইরানের যে কোনও ব্যক্তিত্বকে হত্যার বদলা হিসেবে এ ধরনের সন্ত্রাসী অভিযান এবং শত্রুদের এ ধরনের অভিযানের সহায়ক গুপ্তচরবৃত্তিতে জড়িত ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে সম্পর্কিত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিষয়ক মার্কিন-ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর আঘাত হানা হবে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর স্থল-অভিযান বিষয়ক ডেপুটি কমান্ডার ফাতহআলীজাদেহকে গুপ্তহত্যার দায়ে মার্কিন বিশেষ প্রযুক্তির কম্পিউটার কোম্পানি অ্যামাজনের অবকাঠামোগত স্থাপনার ওপর হামলা চালিয়েছিল এই বাহিনী তথা আইআরজিসি। 

গোয়েন্দা তথ্য সরবরাহকারী মার্কিন কম্পিউটার কোম্পানি অ্যামাজন

 

এবার ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল খাররাজি ও তাঁর স্ত্রীকে গুপ্ত হত্যার দায়ে মার্কিন কোম্পানি ওরাকলের ওপর হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।  এ ধরনের গুপ্ত হত্যা ও অপরাধযজ্ঞ অব্যাহত রাখলে সংশ্লিষ্ট পরবর্তী মার্কিন কোম্পানিও যেন ধ্বংসাত্মক আঘাতের জন্য প্রস্তুত হয় বলে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন