ট্রাম্পের তৎপরতা অচলাবস্থায় পৌঁছার নিদর্শন: আনসারুল্লাহ'র শীর্ষ সদস্য
https://parstoday.ir/bn/news/event-i158674-ট্রাম্পের_তৎপরতা_অচলাবস্থায়_পৌঁছার_নিদর্শন_আনসারুল্লাহ'র_শীর্ষ_সদস্য
পার্সটুডে: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ-স্থানীয় সদস্য নাসরুদ্দিন আমের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারসাম্যহীন ও অস্থির নানা সিদ্ধান্ত তার নেতৃত্বের অচলাবস্থাকেই ফুটিয়ে তুলেছে। 
(last modified 2026-04-22T15:18:59+00:00 )
এপ্রিল ২২, ২০২৬ ২১:০৯ Asia/Dhaka
  • ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ-স্থানীয় সদস্য নাসরুদ্দিন আমের
    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ-স্থানীয় সদস্য নাসরুদ্দিন আমের

পার্সটুডে: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ-স্থানীয় সদস্য নাসরুদ্দিন আমের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারসাম্যহীন ও অস্থির নানা সিদ্ধান্ত তার নেতৃত্বের অচলাবস্থাকেই ফুটিয়ে তুলেছে। 

তিনি আরও বলেছেন, আলোচনার টেবিলে বসতে ইরানের অস্বীকৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় দেশটির কর্তৃত্বশীল অবস্থাকেই তুলে ধরছে।  

নাসরুদ্দিন আমের আরও বলেছেন, ইরান নতুন করে আলোচনায় বসতে রাজি না হওয়া সত্ত্বেও ইসলামাবাদে সফর করতে মার্কিন কর্মকর্তাদের তাড়াহুড়া ও এরপর যুদ্ধ-বিরতি নবায়ন করার ঘোষণা থেকে বোঝা যায় ট্রাম্প কত গভীরভাবে অচলাবস্থার শিকার হয়েছেন।

ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলনের শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেছেন, ইরানি কর্মকর্তা বা নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বলে যে মিথ্যা দাবি প্রচার করা হচ্ছে তার উদ্দেশ্য হল ট্রাম্পের ভূলুণ্ঠিত হওয়া সম্মান উদ্ধারের চেষ্টা।

ইরানের ওপর আবারও যুদ্ধ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হলে  ইয়েমেনও নিরপেক্ষ হয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এই আন্দোলন।  #

 

পার্স টুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।