মার্কিন-ইসরাইলি আগ্রাসন ইরানের পরমাণু সংকট সমাধান প্রচেষ্টাকে ব্যাহত করেছে
https://parstoday.ir/bn/news/event-i159368-মার্কিন_ইসরাইলি_আগ্রাসন_ইরানের_পরমাণু_সংকট_সমাধান_প্রচেষ্টাকে_ব্যাহত_করেছে
পার্সটুডে-সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে সের্গেই শোইগু বলেন: আমেরিকা এবং ইসরাইল ইরানের পরমাণু বিষয়ক সমস্যা সমাধান প্রচেষ্টাকে ব্যাহত করেছে।
(last modified 2026-05-14T09:54:52+00:00 )
মে ১৪, ২০২৬ ১৫:৪৪ Asia/Dhaka
  • রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
    রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু

পার্সটুডে-সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে সের্গেই শোইগু বলেন: আমেরিকা এবং ইসরাইল ইরানের পরমাণু বিষয়ক সমস্যা সমাধান প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উদ্ভুত পরিস্থিতি সমাধানের প্রচেষ্টাসহ তেহরান ও আরব দেশগুলোর মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকেও ব্যাহত করেছে।
রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন: মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত পুনরায় শুরু হতে দেওয়া উচিত নয়।
আন্তর্জাতিক সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, যার প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আধিপত্য বজায় রাখার প্রবণতা।
তাঁর মতে, পশ্চিমা দেশগুলো রাশিয়া, কিউবা, ভেনেজুয়েলা, ইরাক, ইরান, উত্তর কোরিয়া, লিবিয়া এবং আফগানিস্তানের প্রায় ৫৯০ বিলিয়ন ডলারের সম্পদ অবরুদ্ধ করে রেখেছে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।