হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা নয়: ট্রাম্পের দাবির বিপরীতে টিম অ্যান্ডারসন
-
হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা নয়
পার্সটুডে-অস্ট্রেলিয়ান থিংকট্যাঙ্কের প্রধান ট্রাম্পের দাবির বিরোধিতা করে বলেছেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা নয় বরং এটি সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত।
অ্যান্টি-হেজেমনি স্টাডিজ সেন্টারের প্রধান টিম অ্যান্ডারসন ডোনাল্ড ট্রাম্পের “হরমুজ আন্তর্জাতিক জলপথ” দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, এই কৌশলগত প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২১ মাইল অথচ সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন (ইউএনসিএলওএস) অনুযায়ী উপকূল থেকে ১৩.৮ মাইল পর্যন্ত জলসীমা একটি দেশের আঞ্চলিক জলসীমা হিসেবে গণ্য হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম “এক্স”-এ লেখেন: ওমান এই কনভেনশন অনুমোদন করলেও ইরান ও যুক্তরাষ্ট্র এখনো তা অনুমোদন করে নি।
অ্যান্ডারসনের মতে, এই হিসাব অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার ভেতরে পড়ে এবং দুই দেশের মাঝখানে কোনো আন্তর্জাতিক জলপথ নেই।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী ইরান বর্তমানে “অ-শত্রু ও নিরাপদ” জাহাজের নিয়ন্ত্রিত চলাচলের অনুমতি দিচ্ছে তবে শত্রু রাষ্ট্র-সংশ্লিষ্ট জাহাজের চলাচলের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।