বাগদাদে ও কুয়েতে মার্কিন ঘাঁটি বিস্ফোরণে প্রকম্পিত; জর্ডানেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/event-i161180-বাগদাদে_ও_কুয়েতে_মার্কিন_ঘাঁটি_বিস্ফোরণে_প্রকম্পিত_জর্ডানেও_ইরানি_ক্ষেপণাস্ত্র_ও_ড্রোন_হামলা
পাসটুডে: বিভিন্ন সংবাদসূত্র জানিয়েছে, বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
(last modified 2026-07-09T13:56:09+00:00 )
জুলাই ০৯, ২০২৬ ১৮:২৩ Asia/Dhaka
  • মার্কিন সামরিক ঘাঁটি
    মার্কিন সামরিক ঘাঁটি

পাসটুডে: বিভিন্ন সংবাদসূত্র জানিয়েছে, বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

ইরানের বার্তা সংস্থা ইরনা আজ (বৃহস্পতিবার) ইরাক পোস্ট-এর বরাত দিয়ে জািনয়েছে, একই দিনে বিকেলে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল প্রদেশে অবস্থিত হারির বিমানঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এদিকে, জর্ডানে মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির আকাশসীমায় একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট প্রবেশের খবর তারা পেয়েছে।

জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ এবং দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠার পর মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সে দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানায়।

অন্যদিকে, কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, কুয়েতের আলী আল-সালেম সামরিক ঘাঁটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, জর্ডানের আল-আরজাক বিমান ঘাঁটিতে দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। শত্রুর কমান্ড-সেন্টার ও যুদ্ধ-নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এর আগে ইরানের মাশহাদ অঞ্চলে একটি আন্তর্জাতিক রেল-করিডোরের ওপর মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর এসেছে। গত দুই দিনে ইরানে মার্কিন হামলাগুলোয় ১৪ জন ইরানি শহীদ হয়েছেন। 

একই সময়ে আরও কিছু সংবাদসূত্র দাবি করেছে যে, কুয়েতের আল-মারফা এলাকা এবং জর্ডানের মুয়াফফাক আল-সালতি বিমানঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা এই অঞ্চলে হামলার পরিণতি থেকে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে এবং উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির পথ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। #
 

পার্স টুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।