মাশহাদে ইসলামী বিপ্লবের শহীদ নেতার পবিত্র মরদেহের শেষ বিদায় অনুষ্ঠান শুরু
পার্সটুডে- ইসলামী বিপ্লবের শহীদ নেতার পবিত্র মরদেহের শেষ বিদায় অনুষ্ঠান কিছুক্ষণ আগে মাশহাদে শুরু হয়েছে। মাশহাদের যাত্রী টার্মিনালের আশপাশের সড়ক এবং ইমাম রেজা সড়কের শুরু অংশ থেকে এ শোকযাত্রা শুরু হয়।
পার্সটুডের খবরে, ইরনার বরাতে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের শহীদ নেতা ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের পবিত্র মরদেহের বিদায় ও জানাজার বিশেষ কর্মসূচি গত ১২ জুলাই শুক্রবার থেকে শুরু হয়। এ সময় বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা ও বিজ্ঞানীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ৪ ও ৫ জুলাই শনিবার ও রোববার তেহরানের মোসাল্লায় ইসলামী বিপ্লবের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষ ও তাঁর অনুসারীরা অংশ নেন।
৬ জুলাই সোমবার তেহরান শহরে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের শহীদ নেতা ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের পবিত্র মরদেহের শেষ বিদায় অনুষ্ঠিত হয়। এরপর ৬ জুলাই মঙ্গলবার কোম শহর ও জামকারান মসজিদে শহীদ নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে তাঁর অসংখ্য অনুসারী অংশ নেন।
৮ জুলাই বুধবার ইরাকের নাজাফ ও কারবালা শহরে ইরাকি জনগণ ইসলামী বিপ্লবের শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে নজিরবিহীন জনসমাগমের মাধ্যমে এক ঐতিহাসিক দৃশ্য তৈরি করেন। ইরাকি কর্মকর্তাদের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠানে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নেন। ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও এতে উপস্থিত ছিলেন।
সবশেষ বিদায় ও দাফন অনুষ্ঠান ৯ জুলাই বৃহস্পতিবার, পবিত্র মহররম মাসের ২৪ তারিখ এবং ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাতের রাত উপলক্ষে মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। সেখানে তাঁর পবিত্র মরদেহ পবিত্র ইমাম রেজা (আ.)-এর রওজা মোবারকের প্রাঙ্গণে দাফন করা হবে।#
পার্সটুডে/এমবিএ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।